মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৭:৩০ অপরাহ্ণ

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল সাড়ে ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল । এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, জেল পুলিশ, গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। এছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষে জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। কর্মসূচীর মধ্যে সকাল ৯টায় ফ্রি ব্লাড গ্রুপিং, সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা, বেলা ১২ টায় হাসপাতাল, জেলখানা, এতিম খানা, সরকারী শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, বাদ যোহর সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/  বীর মুক্তিযোদ্ধা/ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/ প্রার্থনা, আড়াইটায় হা-ডু-ডু প্রতিযোগিতা, বিকাল ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা, মহিলাদের অংশ গ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, সাড়ে ৩টায় মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, সন্ধ্যা  ৬ টায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপরদিকে, ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিজয় দিবসের র‌্যালি করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। মহান বিজয় দিবসে ঝালকাঠি জেলা বিএনপি’র রেলি ও বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ ও সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে আমতলা রোডস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিশাল বর্নাঢ্য রেলি বের করে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে সকাল ৮টায় মিনিটে শহীদ বেদিতে পুষ্প মাল্য অর্পনের মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রেলিতে ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল, ওয়ারেচ আলী খান, এ্যাড. মাহেব হোসেন, এ্যাড. মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক মোঃ এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার, সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাড. আনিচুর রহমান খান, কৃষক দলের সভাপতি মো: তকদীর হোসেন, সিনিয়র সহসভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক চাষী মো: নান্না খলিফা, মহান বিজয় দিবসে ঝালকাঠি জেলা বিএনপি’র রেলি ও বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
এছাড়াও  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, চেম্বার অব কমার্স, সিভিল সার্জন, ঝালকাঠি সরকারী কলেজ, গণপূর্ত বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপদ, বার কাউন্সিল, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, জেলা ক্রীড়া সংস্থা, ঝালকাঠি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, ঝালকাঠি ডাকঘরের পোষ্ট মাষ্টারের নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ , জাতীয় পার্টির সভাপতি এড. আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক এড. আব্দুল আলীম এর নেতৃত্বে নেতাকর্মীবৃন্দ, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) এর  সভাপতি ও সম্পাদকসহ সদস্যবৃন্দ ও দেশবাংলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান এসএমমিজানুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ শহীদ বেদিতে পুষ্প মাল্য অর্পণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর