মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ই-পেপার

বিজয় দিবসে রামগড় বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৭:২৯ অপরাহ্ণ

মহান বিজয় দিবসে পাহাড়ের অবহেলিত অসহায় ও দু:স্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রামগড় পৌরসভার মহামুনি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও রামগড় ইউনিয়নের দুর্গম লাছারিপাড়ায় শীতবস্ত বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জোন অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান।

রামগড় ৪৩ বিজিবি জানায়,মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে ব্যাটালিয়নের আওতাধীন মহামুনী বিওপি এলাকায় প্রায় দুইশতাদিক দরিদ্র অসহায় রোগীর চিকিৎসা সেবা দেন গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের চিকিৎসক মেজর মাহবুবুল  আলম রাসেল। পরে দুর্গম লাচারীপাড়া এলাকায় শতাধিক শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জোন অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান জানান, মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন স্থাপনা সজ্জিতকরণ এবং জাতীয় পতাকা উত্তোলন, জুম্মার নামাজে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি, অগ্রগতি ও সংস্থার উত্তরোত্তর অগ্রগতি, একাত্মতা কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

এসময়  রামগড় ৪৩ বিজিবির সহকারি পরিচালক রাজু আহমেদ,জোন জেসিও শাহজাহান, লক্ষীছড়া বিওপি কমান্ডার হুমায়ুন, লাছারিপাড়া জাহাংগীর হোসেন সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর