ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদার সহিত দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচি অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও র্যালি অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় হরিপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ ,আনসার ভিডিপি, স্কাউটস,গার্লস গাইড, বিএনসিসি ও ছাত্র-ছাত্রীদের সমাবেশ,কুচকাওয়াজ,ডিসপ্লে এবং ক্রীড়া অনুষ্ঠান ও সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা হলরুমে নির্বাহী অফিসার একে এম শরীফুল হকের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি অনুষ্ঠিত হয়েছে।