মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় বিজয় দিবসে ১৬শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৭:১২ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত শুক্রবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগের মহিমায় উজ্জল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপিতত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর