(১৪ ডিসেম্বর) বুধবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ও এডভোকেসি সভ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার আলিম আল রাজী এর সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ মল্লিক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. রূপা জান্নাত রিয়া, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. সোনিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার মো. এখলাসউদ্দিন, আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।