মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে ধ্রুবতারা’র  বুদ্ধিজীবী দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ১১:৩১ পূর্বাহ্ণ

ঝালকাঠিতে শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিকাল ৫টায় শহরের সুগন্ধা নদীর তীরে পৌর খেয়াঘাট এলাকার বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করে সংগঠনের ব্যানারে জেলা শাখার নেতা কর্মীরা।
দেশের সর্ববৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক যুব সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশ বিকাল ৫টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বল করে ১ মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভার আযোজন করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু,  জেলা শাখার উপদেষ্টা হাসান মাহমুদ, সভাপতি মো: শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম রুবেল, সহসভাপতি তরিকুল ইসলাম তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক  সৈয়দ হান্নান, সাংগঠনিক সম্পাদক বিথী শর্মা বনিক,  নারী বিষয়ক সম্পাদক কনা আক্তার, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক হাবিবা খাতুন হিরাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর