মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ই-পেপার

ববি’র শিক্ষক সমিতির কমিটি গঠণ ; আরিফ সভাপতি, রিফাত সম্পাদক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৬:০২ অপরাহ্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৬টি পদের নির্বাচনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। মোট ১৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার ড. সুব্রত কুমার দাস বুধবার সকালে জানিয়েছেন, নির্বাচনে সভাপতি পদে ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল রানা, সদস্য পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অসীম কুমার নন্দী, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক সুজন চন্দ্র পাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হোসনেয়ারা ডালিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক টুম্পা সাহা, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসিব ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম নির্বাচিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর