মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে বুদ্ধিজীবি দিবস পালিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৬:০০ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে মুক্তিযুদ্ধকালীন পাক বাহিনীর ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত নগরীর ওয়াপদা কলোনীর টর্চার সেল স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। পরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ৩০ গোডাউন এলাকার বদ্ধভূমি স্মৃতি ফলকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ সরকারী-বেসরকারী কর্মকর্তারা। একইদিন দুপুরে বরিশাল মহিলা ক্লাবে আলোচনা সভা করেছেন জেলা প্রশাসন। বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সদর রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর