মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে ইউএনও’র পাশে মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সন্মানে আসন নির্ধারণ

মুহাইমিনুল ইসলাম হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:২৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার  কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে নির্দিষ্ট আসন নির্ধারণ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। গত বৃহস্পতিবার  (৮ ডিসেম্বর) সকাল থেকে তিনি এ কার্যক্রম চালু করেছেন।উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগে সন্তুষ্ট বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বেলাল হোসেন বলেন,নবাগত জেলা প্রশাসকের নির্দেশনায় বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সন্মানে আমার পাশেই দুটি আসন নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইলের ৩৮তম জেলা প্রশাসক হিসেবে জসীম উদ্দীন হায়দার যোগদান করে মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন রাখার জন্য জেলার সকল ইউএনও এবং এসিল্যান্ডদের নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর