“শেখ হাসিনা বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ “এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে ২০২২-২০২৩ অর্থ বছরের অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১২ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য গুদামে এ সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।
উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুঃ তানভীর হাসান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ শামসুল হক,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম,অটো রাইস মিলের সভাপতি আমিরুল ইসলামসহ আরও অনেকেই।
জানা যায়, চলতি মৌসুমে ৪২ টাকা দরে ( প্রতি কেজি) ২৫শ ৩৭ মেট্রিক টন চাল, ২৮ টাকা ধরে প্রতি কেজি দরে ৫শ ৩৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক ৩ টন মেট্রিক টন ধান সর্বোচ্চ গুদামে বিক্রি করতে পারবে।
এ ধান-চাল সংগ্রহ অভিযান ১৭ নভেম্বর ২০২২ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত চলমান থাকবে।