মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৩:৪৪ অপরাহ্ণ

প্রগতিশীল প্রযুক্তি অন্তভর্‚ক্তিমূলক উন্নতি এই পতিবাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনার সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হন ।

নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার ইউএনও ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, কৃষি কর্মকর্তা মো. মতিন বিশ্বাস, সহকারি প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান,নাগরপুর মহিলা অর্নাস কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান , চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শত্তকত হোসেন, সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, নির্বাচন অফিসার মো. আরশেদ আলী প্রমুখ। এসময় উপজেলা পরিষদে কর্মরত অফিসার ও কর্মচারি সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর