মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে এমপি টিটুর জন্মদিনে দোয়া মাহফিল

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৯:০৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনাব আহসানুল ইসলাম টিটু এমপি এর শুভ জন্মদিন পালিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায়, উপজেলা মোড় কার্যালয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর জন্মদিন পালিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল, কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগি সংগঠন এ জন্মদিন পালন করে।
কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত আলহাজ্ব মকবুল হোসেন ও মহিলা আওয়ামীলীগ নেত্রী মোনা হোসেনের প্রথম সন্তান আহসানুল ইসলাম টিটু ১৯৬৯ সালের এই দিনে টাঙ্গাইলের নাগরপুরে তার নানা বাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর জন্মদিনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এমপি’র উপজেলাস্থ নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জাকির তালুকদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুস সালাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আজিম হোসেন রতন, সম্পাদক মো. সজিব মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর