মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ই-পেপার

জব্দকৃত জাটকা রাতের আঁধারে বিক্রির অভিযোগ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৫:৩৩ অপরাহ্ণ

নৌ-পুলিশের সদস্যর ৫ মণ জাটকা জব্দ করলেও কিছুই জানেন না মৎস্য অধিদপ্তর। রাতের আঁধারে নৌ-পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন গাড়ী থেকে মোটা অংকের টাকা উৎকোচের গ্রহণ করেছে বলে অভিযোগ উঠেছে।
বরিশাল সদর নৌ পুলিশের জব্দকৃত (ইলিশ) মাছ রাতের আঁধারে পোর্ট রোড মাছ বাজারে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়রা মাছ ধরে কোতয়ালি মডেল থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ইলিশ মাছ জব্দ করেন।
বিষয়টি শনিবার সকালে সর্বত্র ছড়িয়ে পরলে এনিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সূত্রমতে, গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে নগরীর দপদপিয়া সেতুর টোল প্লাজায় অভিযান পরিচালনা করেন বরিশাল সদর নৌ পুলিশের সদস্যরা। এসময় বাস, ট্রাক, মিনি পিকাপসহ বেশকিছু গাড়িতে নৌ পুলিশের সদস্যরা তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ মাছ জব্দ করেন। অভিযান শেষে থানায় আসার মাঝ পথে প্রায় ৩ মণ জাটকা ইলিশ বিক্রি করার জন্য অলি মাঝি নামের এক ব্যক্তি পোর্ট রোড মাছ বাজারে নিয়ে আসেন।
অভিযুক্ত অলি মাঝি জানিয়েছেন, নৌ থানার ওসি আব্দুল জলিল আমাদের কাছে বিক্রয়ের জন্য মাছগুলো দিয়েছে।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, নৌ থানা পুলিশ রাতের আঁধারে একাই অভিযান পরিচালনা করেছে, এবিষয়ে আমাদের তারা ডাকে না। তিনি আরও বলেন, আটককৃত জাটকা পোর্ট রোড বাজারে বিক্রয়ে সময়ে হাতেনাতে ধরে সহকারী পুলিশ সুপার মোঃ দীন-ই-আলমকে জানালে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ ব্যাপারে বরিশাল নৌ পুলিশের এসপি কফিল উদ্দিন বলেন, শুক্রবার সকালে আমি নিজে উপস্থিতি থেকে বিভিন্ন এতিমখানায় জব্দকৃত জাটকা বিতরণ করেছি। কিন্তু রাতের আঁধারে জব্দকৃত মাছ বিক্রয়ের বিষয় আমি কিছুই জানিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর