মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার রেজা-ই-রাকিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ পূর্বাহ্ণ

টাংগাইল, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন টাঙ্গাইলের নাগরপুরের কৃতি সন্তান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে নাগরপুরের  নিজ বাসভবন ‘ব্যারিস্টার বাড়ি’তে নাগরপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি  আক্তারুজ্জামান বকুল এর সভাপতিত্বে ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় করলেন।
 সাংবাদিকদের বিভিন্ন গঠনমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে  ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব বলেন, প্রথমেই সাংবাদিকদের মাধ্যমে আমি নাগরপুর-দেলদুয়ার উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।তিনি আরও বলেন, নাগরপুর ও দেলদুয়ার  অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে চাই।এছাড়াও তিনি সবসময়  সকল সাংবাদিকদের  পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।
 এসময়  উপস্থিত ছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিয়া টুডে গ্রুপের বাংলাদেশ ইনচার্জ শহিদুল হাসান খোকন, চ্যানেল২৪ এর ডিজিটাল ডিপার্টমেন্টের এডিটর রাজিব খান,সাপ্তাহিক চলনবিলের সিনিয়র স্টাফ রিপোর্টার আমজাদ হোসেন রতন,স্বদেশ কন্ঠ প্রতিদিনের নির্বাহী সম্পাদক কাজী মোস্তফা রুমি,দৈনিক যায়যায় দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল, যমুনা টিভি স্টাফ রিপোর্টার শামীম আল মামুনসহ নাগরপুর ও দেলদুয়ার উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর