মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশাল জেলা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৬:৩৪ অপরাহ্ণ

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ আবুল হোসেন খান। বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপির গুলশান অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন জানান, সমাবেশ যেন সফল না হয় সেজন্য বিএনপি নেতাদের গ্রেফতার করছে পুলিশ। তারই অংশ হিসেবে পুলিশ বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ককেও গ্রেফতার করেছে।

তারা আরও বলেন, বিগত গণসমাবেশের আগে যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছিল। সে কারণে দক্ষিণাঞ্চলের অনেক নেতা আগেই ঢাকায় এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর