মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

বাসাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৬:৩২ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাসাইল উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার,বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,বাসাইল মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকী,বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর