মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস পালিত

রুহুল আমিন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৫:৫৮ অপরাহ্ণ

নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা এবং জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, মোছা. আক্তারুন, সাথী খাতুন প্রমুখ। সভায় উপজেলার ৫জন জয়িতা রিক্তা বেগম, নার্গিস খাতুন, হাবিবা বেগম, সাথী খাতুন ও লিপি বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর