মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল ও পাগড়ী প্রদান সম্পন্য

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৫:২৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ঘিওরকোল ইসলামিয়া বারিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে ঐতিহাসিক তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন ও পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার(৬ ডিসেম্বর) বাদ আসর হইতে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১ টা পর্যন্ত তিন দিনব্যাপি, ২৮ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।
সমাপনী দিনে বয়ান রাখেন, আল্লামা মুফতি রাফি বিন মুনির, ঢাকা, হযরত মাও. আবুল বাশার শওকতি, ঢাকা, ও হযরত মাও. আব্দুস সামাদ আজাদী এবং প্রধান অতিথি ছিলেন, মো. মুজিবুল ইসলাম পান্না, চেয়ারম্যান, সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, সভাপতিত্ব করেন, আলহাজ্ব হযরত মাও. আলী আকবর।
এছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন মো. দেলোয়ার হোসেন জজ, মো. আলমগীর হোসেন প্রমুখ।
এ  তিন দিনব্যাপী মাহফিলের পরিচালনা করবেন, হযরত মাও. মুফতি জাকির হোসাইন। সার্বিক তত্ত্বাবধানে, আলহাজ্ব হাফেজ মো. আব্দুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর