মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

উত্তরবঙ্গের অন্যরকম দর্শনীয় স্হান হলো ভিন্নজগৎ

মোঃআবু তালেব,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৫:২১ অপরাহ্ণ

গ্রামবাংলার ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বেসরকারিভাবে গড়ে তোলা হয় ভিন্ন জগৎ। সেখানে গ্রামবাংলার ঐতিহ্যের পাশাপাশি দেখতে পাবেন পিকনিক স্পট, পাখির অভয়ারণ্য, শপিংমল ইত্যাদি।

কর্মময় জীবনের ব্যস্ততা থেকে রেহাই পেতে কার না মন চায়, মন চায় পরিবার নিয়ে দূর হতে একটু ঘুরে আসি। ভিন্ন জগতের একটি অন্যতম বৈশিষ্ট্য হল, এখানে রয়েছে বাংলাদেশের প্রথম প্লানেটরিয়াম। সেখানে ঢোকার পর আপনি হারিয়ে যাবেন গ্রহ-নক্ষত্রের ভিড়ে। জানতে পারবেন কিভাবে মহাবিস্ফোরণ-এর মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছিল।

উত্তরবঙ্গে যত ভ্রমণ স্পট রয়েছে তার মধ্যে ভিন্ন জগৎ অন্যতম। রংপুরের সবচেয়ে বড় পিকনিক স্পট ও পর্যটনকেন্দ্র এটি। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসেন এখানে। রংপুর সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে খলেয়া থানার গন্জিপুরে এর অবস্থান। টিকেট কেটে পার্কে প্রবেশের পর লোহার ব্রিজ, আর ব্রিজ পেরোলেই জগৎটা পুরোপুরি ভিন্ন হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর