মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় মৎস্যজীবিদের পূণঃর্বাসনের জন্য ২৫ পরিবারের মাঝে ছাগল বিতরণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ২:০৪ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার ২৫টি নিবন্ধিত পরিবারের মাঝে দুইটি করে দেশীয় প্রজাতির উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের অধীনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংর¶ণ ও উন্নয়ন প্রকল্পর আওতায় বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য এসব ছাগল বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মনিরুজ্জামান তরফদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বখতিয়ারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
কর্মকর্তাগন উপজেলার ৫টি ইউনিয়নের কার্ডধারী ২৫জন জেলে পরিবারকে বিকল্প কর্মসংস্থানের জন্য দুটি করে ছাগল বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর