মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

প্রধানমন্ত্রীর জনসভায় যোগদিতে রংবেরঙের মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে নেতৃবৃন্দ

জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ২:০১ অপরাহ্ণ

কক্সবাজার প্রধানমন্ত্রী আগমনে জনসভায় যোগ দিতে রংবেরঙের মিছিল নিয়ে স্লোগানের শ্লোগানে ছুটে যাচ্ছে সমাবেশ স্থলে। আজ বুধবার ৭ ডিসেম্বর দীর্ঘ পাঁচ বছর পর এক দিনের সফরে কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আড়াইটায় দিকে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
একদিন পূর্ব থেকে কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। রংবেরঙের টি শার্ট ও মাথায় ক্যাপ পড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেছেন নেতাকর্মীরা। কক্সবাজার শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছে।
আইনজীবী নেতা আ জ ম মাইনুদ্দীনের নেতৃত্বে মিছিল নিয়ে আসেন বিপুল সংখ্যক আইনজীবীরা।
প্রতিটি উপজেলা থেকে পাশাপাশি মিছিল নিয়ে শেখ রাসেল ক্রিকেট স্টেডিয়ামের সভাস্থলে আসছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের স্লোগানে-স্লোগানে মুখর রাজপথ। তথ্য মতে জানা যায়,সকাল থেকে খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য জনসভাস্থল । সকালব দিকে নেতাকর্মীদের মিছিল তেমন টা দেখা না গেলেও,১০টার পর থেকেই লাবণী পয়েন্ট শেখ কামাল স্টেডিয়ামের মাঠে প্রবেশের মূল গেটে মিছিল সহকারে নেতাকর্মী এসে জটলা করেন। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরিধান করেছেন নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি। স্লোগান, বাদ্যযন্ত্রে জনসভাস্থলে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এহসানুল হক মিলন বলেন, কক্সবাজার জেলার মহেশখালী, টেকনাফ উখিয়া, কুতুবদিয়া, পেকুয়া,চকরিয়া থেকে বিভিন্ন নেতাকর্মীদের নেতৃত্বে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে এবং ভাষণ শুনতে আগের দিন ৬ ডিসেম্বর থেকে কক্সবাজার এসে বিভিন্ন হোটেলে হোটেলে অবস্থান করছে। পার্শ্ববর্তী উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ সকাল থেকে সমাবেশে যোগ দিতে শুরু করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পৌর শহরের সড়কগুলোতে আছে প্রশাসনের নিরাপত্তাকর্মীদের অবস্থান।
কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার জন্ম সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয়। দায়িত্বপালন করছেন চার স্তরের চার হাজারের বেশি প্রশাসন। প্রধানমন্ত্রী আগমনে কক্সবাজারের নিরাপত্তা জোরদার করতে পার্শ্ববর্তী জেলা থেকে নিরাপত্তার জন্য পুলিশ আনা হয়েছে। সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত এসব নিরাপত্তা কর্মী ও প্রশাসনের এখানে অবস্থান করবে এবং দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর