ঝালকাঠিতে পুলিশসেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর দিক নির্দেশনায় কাজ করছেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ নাসির উদ্দীন সরকার। সদ্য যোগদান কারি সদর থানার ওসি ঝালকাঠির আইন শৃঙ্খলা পরিস্থি স্বাভাবিক রাখার লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে সদর থানার প্রতিটি ইউনিয়নে সফর করে সাধারণ মানুষকে সচেতন করার জন্য নানামুখী কার্যক্রম ও পরিকল্পনা গ্রহন করেছেন। সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং, বাল্য বিবাহ , নারী ও শিশু পাচার প্রতিরোধ যৌতুক বিরোধী চুরি ডাকাতি নিয়ন্ত্রণ করার জন্য সিসি ক্যামেরা স্থাপনসহ ও নানামুখী কৌশল অবলম্বন করছেন। এ লক্ষ্যে চকিদার, দফাদার ও এলাকার সামাজিক এবং স্বেচ্ছাসেবী জনগনের সমন্বয়ে রাতে চুরি ডাকাতি বন্ধের জন্য সকল ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে পাহারার উদ্যোগ গ্রহন করেছেন। ইতিমধ্যে তিনি ১নং গাভারামচন্দ্রপুর, ২ নং বিনয়কাঠি, ৬ নং বাসন্ডা ও ১০ নং নথুল্লাবাদ ইউনিয়নে সফর করেছেন এবং সকল পর্যায়ের লোকের উপস্থিতিতে তিনি তার গুরুত্বপূর্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে বৈঠক করে আইন শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সহযোগীতা কামনা করেছেন।