মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় অবৈধ জাল জব্দ, পুড়িয়ে বিনস্ট

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৪:৩৫ অপরাহ্ণ

দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া এবং ঐচারমাঠ বিলে অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে জব্দকৃত জাল সোমবার দুপুরে উপজেলা চত্বরে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর