বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স নিতে গিয়ে ভোগান্তি নতুন কিছু নয়। কিন্তু সম্পত্তি লক্ষ্য করা গেছে বিআরটিএ সেবার মান বাড়ানোর কারণে ভোগান্তি কমেছে গাজীপুর জেলায়। এখনকার কর্মকর্তারা ও জানান অন্য জেলার চাইতে সেবায় এগিয়ে থাকতে চাই গাজীপুর। তথ্য সংগ্রহ কালে দেখা যায়, সত্যি ফিরিয়ে আনতে ও সেবা নিশ্চিত করতে জেলা অফিস দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করেছেন। জেলা কোর্ট চত্বরে নেই হায়নার মতো দালালদের উপচে পড়া ভীড়। গাজীপুর বি আর টি এর সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ আবু নাঈম বলেন কাঙ্খিত সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সেবা ডিজিটাল হওয়ার কারণে উন্নত সেবা পাচ্ছে জনগণ। কোন দালাল ও হয়রানি কারিদের দিকে তাকানো হবে না। সরকারের নির্ধারিত ফি ব্যতীত কোন প্রকার টাকা খরচ হবে না। সরকারি নির্দেশনা মোতাবেক লাইসেন্স ও রোড পার্মিট দেওয়া হবে। তিনি আরো বলেন, আগের চেয়ে ভোগান্তি কমেছে, সামনে আরো কমবে। এ সময় তিনি লাইসেন্স গ্রহিতাদের সরাসরি অফিসে আসার আহ্বান করেন।