মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

রংপুর মহানগর মহিলা লীগের সাথে নৌকার মেয়র প্রার্থী এ‍্যাড. ডালিয়ার মতবিনিময় সভা

আবু তালেব, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৫:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় নৌকার  মেয়র প্রার্থী, রংপুর জেলা সম্মেলিত সাংস্কৃতিক জোটের সম্মানিত প্রধান উপদেষ্টা এ‍্যাডভোকেট হুসনে আরা লুৎফা ডালিয়া (২ ডিসেম্বর ) শুক্রবার বিকেলে গতকাল বিকেলে বেতপট্রিস্থ বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর দলীয় কার্যালয়ে রংপুর মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যার সঞ্চালনায় রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে মহানগর মহিলা লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় নৌকার  মেয়র প্রার্থী, রংপুর জেলা সম্মেলিত সাংস্কৃতিক জোটের সম্মানিত প্রধান উপদেষ্টা এ‍্যাডভোকেট হুসনে আরা লুৎফা ডালিয়া।

উক্ত মতবিনিময় সভায় রংপুর মহানগর মহিলা লীগের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি।

রংপুর মহানগর আওয়ামী লীগ এর ত‍্যাগী ও সংগ্রামী  সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল।

এসময় আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগ এর  সহসভাপতি আবুল কাশেম,
নবীউল্লাহ পান্না।

রংপুর মহানগর মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত শাওন, হারাগাছ থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা সহ বিভিন্ন পদের নেতৃবৃন্দগণ।

উক্ত মতবিনিময় সভায় মহানগর মহিলালীগের ৩৩ টি ওয়ার্ডের নারী নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।

রংপুর মহানগর আওয়ামী লীগ এর ত‍্যাগী ও সংগ্রামী  সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল জানান,
আগামী ২৭ ডিসেম্বরের রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত এবং জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মার্কা নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর