সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার কৃষি জমিতে অপরিকল্পিত ও যত্রযত্র পুকুর খনন করায় বিভিন্ন মাঠে সৃষ্ট জলাবদ্ধতার কারণে সাধারন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচিছল সেই সময়ে কৃষকদের পাশে দাড়িয়েছেন কৃষিবিদ সুইট । জলাবদ্ধতা দুরীকরণ ও কৃষকদের নতুন জাতের ধান বীজ ,সার ও কৃষক প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধা প্রদান করে কৃষকদের ভালবাসা ও আস্থা অর্জন করেছেন কৃষিবিদ সাখোয়াত হোসেন সুইট ।
সরজমিনে কৃষকদের সাথে কথা বলে ও সংশ্লিষ্ট্ সুত্রে জানা যায়, গত কয়েক বছরে চলনবিল অধ্যুষিত তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার শত শত বিঘা জমিতে পুকুর খনন করে মাছ চাষ করা হচ্ছে । অপরিকল্পিত ও যত্রযত্র পুকুর খনন করায় বিভিন্ন মাঠে সৃষ্ট জলাবদ্ধতার কারণে সাধারন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচিছল সেই সময়ে কৃষকদের পাশে দাড়ান কৃষিবিদ সুইট । তাড়াশ উপজেলার সান্তান গ্রামের কৃষক মওলানা আলহাজ¦ মোক্তারহোসেন ও ভায়াট গ্রামের কৃষক মোঃ নাসির উদ্দিন সহ জানান অনেক কৃসকেরা জানান কৃষিবিদ সুইট ভাইয়ের সহযোগীতা তার পুকুর খালের নিচে খনন করে পাইপ স্থাপন করায় এ বছর রবি শষ্য চাষাবাদ করেছেন। কৃষকদের অভিযোগ তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার প্রভাবশালীরা স্থানীয় প্রশাসন কে ম্যানেজ করে রাতের আধারে শতশত পুকুর খনন করে হাজার হাজার বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করে ও কৃষকরা যখন প্রতিকার পাননি সে সময়ে কেন্দ্রীয় কৃষকলীগের নেতা ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ এর পরিচালক কৃষিবিদ সাখোয়াত তাড়াশ ও রায়গঞ্জের বিভিন্ন ইউনিয়নের গ্রামের কৃষকদের সাথে মতবিনিময় ও সমাবেশ করে মাঠ থেকে জলাবদ্ধতা দুরীকরণের জন্য পানি প্রবাহের প্রতিবন্ধকতার ভরাটকৃত ও ব্রীজের মুখ খুলে দিয়ে ও মাঠে সেচ পাম্প দিয়ে জলাবদ্ধতা দুরীকরণ করছেন ।
তাড়াশ উপজেলা কৃঞ্চাদিঘি বাজারে কৃষকলীগ নেতা মীর শহিদুল ইসলামের নেত্বত্বে কয়েক হাজার কৃষকের উপস্থিতি এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি কৃষিবিদ সাখোয়াত হোসেন এবং সমাবেশ শেষে জলাবদ্ধতা এলাকায় পরিদর্শন করে জাহাঙ্গীরগাতী থেকে সোনাপাতিল পর্যন্ত পানি নিষ্কাশনের পাইপ লাইপ স্থাপন করেন। কৃষকলীগ নেতা মীর শহিদুল ইসলাম জানান পুর্ব তাড়াশের জলাবদ্ধতার দুরীকরণে কাজ করে কৃষকদের মুখে হাসি ফুটিয়েছেন কৃষিবিদ সুইট । উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মানবাধিকার কর্মী মোঃ ইউনুস আলী তাড়াশী জানান কৃষকলীগ নেতা কৃষিবিদ সাখোয়াত হোসেন সুইট কৃষকদের জলাবদ্ধতা দুরীকরণ, কৃষক প্রশিক্ষণের ব্যবস্থা বিনা মুল্যে নতুন জাতের ধান বীজ বিতরণ করে আস্থা করেছেন । গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার রায়গঞ্জে এগ্রোবেইজড সোসিও ইকোনোমিক্যাল ডেভলপমেন্ট সার্ভিসেস ( এ্যাসেডস) এর আয়োজেন কৃষকলীগ নেতা কৃষিবিদ সাখোয়াত হোসেন ১ হাজার কে নতুন জাত ব্রি ২৯, ব্রি-৯২ ও বঙ্গবন্ধু ১০০ জাতের বীজ বিনা মুল্যে প্রদান করেছেন । কৃষিসচিব কৃষিবিদ মোঃ সাইদুল ইসলাম র্ভ্যাচুয়ালীগের বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন।