মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

দ্বিতীয় দিনেও চলছে রাজশাহীর পরিবহন ধর্মঘট

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১০:২৩ পূর্বাহ্ণ

মহাসড়কে থ্রি-হুইলার বন্ধসহ ১০ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল থেকে ছাড়েনি কোনো পরিবহন। গন্তব্যে যেতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিকল্প যানবাহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

পরিবহন নেতাদের দাবি, মহাসড়কে থ্রি-হুইলার ও পুলিশ হয়রানি বন্ধে বারবার বলা হলেও সরকারপক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

তবে বিএনপি নেতাদের অভিযোগ, আগামীকাল সমাবেশে বাধা দিতেই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন, পথে পথে গাড়িতে তল্লাশি করছে পুলিশ। রাস্তায় গাড়ি আটকে ফেরত পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর