মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইল উপজেলা আওয়ামীলীগের  ত্রি-বার্ষিক সম্মেলন সমাপ্ত

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৯:৩৪ অপরাহ্ণ

ময়মনসিংহ নান্দাইল উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল (অব:) আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আমিনুল ইসলাম শাহান ও নজিবুল্লাহ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ, উদ্বোধক ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে ১৩টি ইউনিয়ন ও পৌর সভা এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল, ব্যান্ড পাটি সহ যোগদান করে সম্মলন সফল করেন। রিপোর্ট পাঠানো পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর