মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইল উপজেলা আওয়ামীলীগের  সভাপতি মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম,  সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৯:২৩ অপরাহ্ণ

ময়মনসিংহ নান্দাইল উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল (অব:) আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সাবেক সংসদ সদস্য ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএসপিএস অব:) কে পুনরায় সভাপতি ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহানকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে। কমিটির অন্যান্য পদ পরে ঘোষনা করা হবে বলে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর