ঠাকুরগাঁওেয়র হরিপুরে নির্বাচন পরর্বতী ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের সাথে নাগরিক অধিকার ও দাবী দাওয়া নিয়ে সাধারণ জনগনের সাথে ডায়ালগ সভা অনুষ্ঠিত হয়েছে। ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) রিভাইভ প্রকল্পের আয়োজনে ও হেক্স ইপার এর আর্থিক সহয়োগিতায় আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ১নং গেদুড়া ইউনিয় পরিষদেও হলরুমে চেয়াম্যান তরিকুল ইসলাম এর সভাপত্বিতে সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার মমিনুল বিন আমিন,স্বাস্থ্য সহকারি বজলার রশিদ,প্রধান শিক্ষক সাহিনুর আলম,সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম ,নারী মঞ্চ কমিটির সভাপতি মিনারয়ি ,ইউপির সকল সদস্য,পুরোহিত ,ইমাম, ইউপি সচিব আব্দূল বাসেদ, ইএস ডিও রিভাইভ প্রকল্পের উপজেলা অফিসার মামুন মাসুদ করিম ও সিডিও গন উপস্থিত ছিলেন।