টাঙ্গাইলে বাসাইলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা আয়োজন করা হয়েছে, এই মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বাসাইল উপজেলার ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ রাসেল আহমেদ,
এই সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফার টাঙ্গাইল জেলার উপ-পরিচালক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফার টাঙ্গাইল জেলার ফিল্ড অফিসার মোঃ মোস্তাক আহমেদ, ইফার টাঙ্গাইল জেলার মাষ্টার ট্রেনার শফিকুল ইসলাম, সখিপুর উপজেলার ইফার ফিল্ড সুপারভাইজার নূর মোহাম্মদ ইব্রাহিম খলিল সহ প্রমুখ
এই সমন্বয় সভা সঞ্চালনা করেন বাসাইল উপজেলা ইফার মডেল কেয়ারটেকার মোঃ রাশেদুল ইসলাম।
উপস্থিত সকল বক্তাগন ইফার শিক্ষক বিন্দু গণের উদ্দেশ্যে বলেন আপনারা হচ্ছেন সমাজের সুশিক্ষার মডেল, আপনারা যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে সুন্দর সমাজ গড়বেন এই আহবান জানানো হয়।