মহান বিজয় দিবস উদ্যাপনের লক্ষে বরিশালের গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, সমবায় কর্মকর্তা আফসানা সাখী সহ অন্যান্যরা।