সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে হযরত হুসাইন (রাঃ)মাদ্রাসাও এতিমখানায় বাৎসরিক বদর সন্মেলনও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৬:১২ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে আজীবন নেকীর আশায় হযরত হুসাইন (রাঃ) মাদ্রাসাও এতিমখানায় বাৎসরিক ৩১৩ বদর সদস্য সন্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৬নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ন‌ওয়াপাড়া রাজঘাট পশ্চিমপাড়া হযরত হুসাইন (রাঃ) মাদ্রাসাও  এতিমখানায় গ্ৰাম-ডাক্তার কাজী হুসাইন আহম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বদর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা বাংলাদেশ কৃষকলীগের সভাপতি ও মানবাধিকার কমিশনের উপজেলার সাধারণ সম্পাদক মুন্সী আব্দুল মাজেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ কামাল হোসেন, শফিকুল ইসলাম পিকুল,  এম ফজলুর রহমান, কাজী মামুন, মিজানুর রহমান আকুঞ্ছি, আকরাম ফারাজী, হাজী আতিয়ার রহমান, মোঃ আবুসাঈদসহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় মাদ্রাসা ও এতিমখানার সকল ছাত্র-ছাত্রীদের জন্য সকল ধর্মপ্রাণ মানুষের কাছে দোয়া চেয়ে বদর সন্মেলনের সমাপ্তি ঘোষণা করেন, দোয়া পরিচালনা করেছেন মাওঃ কবিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর