সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১২:৫৮ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদে দিনব্যাপী হেড এন্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সহযোগীতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো.সাখাওয়াত হোসেন, অধ্যাপক ডা. মো. আবু হানিফ ও গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চাঁনসহ প্রমুখ। পরে অতিথিরা ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে নাক, কান, গলা, শ্বাসনালী, ক্যান্সারসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর