সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

ঝালকাঠিতে জিয়া মঞ্চের কর্মীসভা

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৭:০৮ অপরাহ্ণ

ঝালকাঠিতে জিয়া মঞ্চের জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় ঝালকাঠি শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা জিয়া মঞ্চের সভাপতি মো: আজিজুর রহমান বশিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক এজাজ আহমেদ, সাধারণ সম্পাদক মো: খোকন মল্লিক, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির  যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: জামাল হোসেন (ভার্চুয়ালী), সহ সাংগঠনিক সম্পাদক শেখ মো: জলিল, জেলা শাখা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মী সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল শরীফ। সভা শেষে ঝালকাঠি সদর, নলছিটিসহ কয়েকটি ইউনিটের নবগঠিত কমিটির তালিকা সংশ্লিষ্ট শাখার দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করা হয়। বক্তারা বলেন “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি’র সকল কর্মসুচীতে অংশ গ্রহন করতে হবে।তারা সরকার পরিবর্তনের সকল আন্দোলন সংগ্রামে জেলা বিএনপি’র পাশে থেকে সর্বাত্মক সহযোগীতা করার প্রতিশ্রুতি প্রদান করেন। তারা আরো বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন  সম্ভব নয়। সে কারণে বর্তমান সরকারকে পদত্যাগ এবং একটি অন্তর্বর্তীকালিন সরকারের অধীনে সুষ্ঠু, অভাধ ও গ্রহনযোগ্য নির্বাচন দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর