সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

গোপালপুরে নানা আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা

মো.নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৫:৩০ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজনের সমাগমে মেলা প্রাঙ্গণ ছিল উৎসব মুখর। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
সকালে উপজেলা পরিষদ চত্তরে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে অতিথিবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দুপুরে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, উপজেলা মহিলা লীগের সভাপতি আয়শা আক্তার শিখা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর