সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

নবাবগঞ্জে আ.লীগের কাউন্সিল সভাপতি  শিবলী সাদিক, সাধারণ সম্পাদক  জিয়াউর রহমান মানিক

মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ১১:৪১ পূর্বাহ্ণ

দীর্ঘ ১০ বছর পর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করা হয় তবে ঐ দিন জেলা কমিটির সঙ্গে মতবিরোধের কারণে উপজেলার কমিটি ঘোষনা করা যায়নি এবং দলের উচ্চপর্যায়ের পরামর্শে  পরের দিন স্বপ্নপুরীতে সিলেকশনের মাধ্যেমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়ে।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি), বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাড. সফুরা বেগম রুমি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। আলোচনা সভা শেষে পরের দিন ৯ নভেম্বর বুধবার বিকালে উপজেলার স্বপ্নপুরীতে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি),বাংলাদেশ আওয়ামীলীগের নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি পদে দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি এবং সাধারণ সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান মানিকের নাম ঘোষনা করেন,এসময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও ৯ টি ইউনিয়নের নেতা কর্মীসহ কয়েকটি উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর