সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

নাগরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা কমপ্লেক্স চত্বরে এ ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করেন,  উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান। এ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালী বের করেন। র‌্যালীটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচলনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে মাধ্যেমে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। মেলায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মতিন বিশ্বাস, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা হাসান সরকার জাহিদ, উপজেলা সহকারি প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান প্রমুখ।
এতে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশা পাশি সকল প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে এবং মেলায় স্থানীয় উদ্ভাবন সমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়াও বিকেলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলাটি শেষ হবে ।
এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও নাগরপুর প্রেসক্লাবের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর