সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

আগৈলঝাড়ায় বিপুল পরিমান জাটকা জব্দ, জরিমানা, এতিমখানায় বিতরণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৫:৩৯ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় মৎস্য অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জাটকা পরিবহনের অপরাধে ভ্যান চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে রবিবার সকালে উপজেলার গৈলা বাজারে ১৫০ কেজি জাটকা জব্দ করেছে। এসময় জব্দকৃত জাটকা পরিবহনের অপরাধে বাবুগঞ্জ উপজেলার ভ্যান চালক গোলাম রাব্বিকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের নির্দেশে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা উপজেলার পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা, গৈলা আল ফারুক এতিমখানা, ফুল্লশ্রী নুর-এ মদিনা এতিমখানা, রাজিহার এতিমখানা, ঐচারমাঠ দোয়েল বালিকা হোস্টেলসহ বিভিন্ন এতিমখানা ও স্থানীয় গরীব অসহায় মানুষদের মাঝে বিতরণ হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান মিশু, সোহাগ হোসেন প্রমুখ।###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর