সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৪:৫১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপন করা হয়েছে।
শনিবার(৫ নভেম্বর) বেলা ১১টায় নবীনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা জাসদের আহ্বায়ক সফিকুল ইসলাম, কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ ইসহাক,  উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি ও প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিব শংকর চক্রবর্তী, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি রকিব উদ্দিন নয়ন, সহ-সাধারণ সম্পাদক ও নবীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক অঞ্জন নাগ,  সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কোষাধ্যক্ষ  নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বরসতী বর্মণ, সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী অজয় মূর্খাজী, সদস্য টিটন দাস, কন্ঠশিল্পী মাধব দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম সাংবাদিক ও চিত্রশিল্পী সঞ্জয় শীল প্রমুখ।
এ সময় বক্তারা একাত্তরের রণাঙ্গনে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে উদীচীর সাংস্কৃতিক কর্মীদের অবদান তুলে ধরেন। শোষণ ও পুঁজিবাদের বিরুদ্ধে, শোষিত মানুষের অধিকার আদায়ে উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তাগণ।
অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পী, কলাকৌশলী, সুশীল সমাজ ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেট কাটা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর