সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

লামায় বণ্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যু

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৪:০০ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে খারিজা বেগম (৬৭) নামের এক বৃদ্ধা ও আমির আলি (৭৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৪ নভেম্বর) সকালে উপজেলার আজিজ নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এর সোহরাব পাড়া,মগ বাজার ও জামাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খারিজা বেগম সোহরাব পাড়া এলাকার মৃত ফজর আলির স্ত্রী। আহত হলেন-মোজাম্মেল বয়াতি (৬৮)

স্থানীয় বাসিন্দা রবিউল জানান, সকালে বন্য হাতির একটি পাল তাণ্ডব চালায়। এ সময় বন্য হাতির পালটি গ্রামের দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। নিত্তনৈমিত্তিক কাজে যাওয়ার পথে বন্য হাতির পালের সামনে পড়লে আক্রমণের শিকার হন খাতিজা বিবি। ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে মগ বাজার আমির আলীর দোকান ও জামাল পাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়ি ভাঙচুর করে হাতির পাল। এতে আমির আলীর ও মোজাম্মেল হক বয়াতি আহত হন। আহত অবস্থায় চকরিয়া হাসপাতালে পাঠালে আমি আলি মারা যান। কয়েকটি গাড়িও ভেঙে ফেলে হাতির পাল।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এনামুল হক ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ তার বাড়িতে আছে। আহতরা চিকিৎসাধীন। কারও অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

লামা বিভাগীয় বন কর্মকর্তা মো.আরিফুল হক বেলাল বলেন,লামায় হাতি ও মানুষের দ্বন্দ্ব আছে। উভয়ের নিরাপদ আবাসস্থলের জন্য সচেতনতামূলক কর্মসূচি চালু আছে। নিহত দুই জনের জন্য সরকার থেকে বন আইন মোতাবেক ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর