সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ সেই রুয়েট ছাত্রীর মৃত্যু

রমজানুল মোবারক সাইম, রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১২:২৯ অপরাহ্ণ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ হওয়া শিক্ষার্থী মৌমিতা সাহা মারা গেছেন। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন মৌমিতা সাহা।

এর আগে গত সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে রুয়েটের অস্থায়ী মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ হন মৌমিতা। ওই দিন রাতেই মৌমিতাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার নির্দেশ দেন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুয়েট ছাত্রকল্যাণের পরিচালক প্রফেসর ডা. মো. রবিউল আউয়াল চলনবিলের আলোকে বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আমরা এ বিষয়ে জানতে পেরেছি। তারও ৩০ মিনিট আগে তার মৃত্যু হয়। মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি রিপোর্ট দিলে বোঝা যাবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর