সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

শার্শায় ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১২:২৩ অপরাহ্ণ

যশোরের শার্শায় মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার বেড়ী নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে তাকে উদ্ধার করা হয়।

নিহত মনির হোসেন বেড়ী নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক।

স্থানীয় এলাকাবাসী জানান, মনির হোসেনের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিলো। তার স্ত্রীর সাথে অন্য কোন একজনের পরোকিয়া চলছিলো বলে শুনা যাচ্ছে। তার মৃত্যু স্বাভাবিক নয়। মনির হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তার স্ত্রী এই হত্যাকান্ড ঘটিয়েছে।

শার্শা থানার ওসি মামুন খান জানান, একটি আম বাগান থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা কান্ড। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর