“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ “। যুব দিবসের প্রতিপাদ্য এর সাথে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (Demographic Dividend) এর নিবিড় সংযোগ আছে।
কোনো একটি দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন শ্রমশক্তিতে পরিণত হয় অর্থাৎ পরনির্ভরশীল জনসংখ্যার চেয়ে কর্মক্ষম জনসংখ্যার হার বেশি হয় তখন ই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়া যায়।
জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) মতে, ১৫ থেকে ৫৯ বছর বয়সি মানুষের কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। এ বয়সি মানুষ তাদের শ্রম ও মেধা দিয়ে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ বর্তমানে সেই অবস্থায় বিরাজমান, যেখানে শুধু মাত্র যুব শক্তি ই পারে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সর্বাধিক সুফল বয়ে এনে দেশকে এগিয়ে নিতে। লক্ষ্য এখন ২০৪১ এর উন্নত বাংলাদেশের পথে অদম্য অগ্রযাত্রা।
আলীকদম উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে যুবদের উন্নত আগামি গড়ে তোলার অন্যতম অনুষঙ্গ হিসেবে আখ্যায়িত করে অগ্রযাত্রায় আলীকদম কে এগিয়ে নিতে আহবান জানান হয়।
১ নভেম্বর মঙ্গলবার সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সংশ্লিষ্টরা।