সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

নাগরপুরে স্বপন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আমজদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৩:৫৩ অপরাহ্ণ

টাঙ্গাইলে নাগরপুরে মাদক সেবনে বাধা দেয়ায় অগ্নিবীণা আইডিয়াল কলেজের দপ্তরী সুলতান হোসেন স্বপন হত্যা কান্ডের চাঞ্চল্যকর ঘটনার মূল হোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানবন্ধন। সোমবার সকালে কবি নজরুল উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন সিংজোড়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অগ্নিবীণা আইডিয়াল কলেজ ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকাবাসী। অনুষ্ঠিত কর্মসূচি থেকে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। এ সময় বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী, বড় ছেলে মো. পলাশ মিয়া, অগ্নিবীণা আইডিয়াল কলেজের সভাপতি মীর মুশফিক হোসেন শৈবাল, দাতা সদস্য দেওয়ান জহিরুল ইসলাম, অধ্যক্ষ শামছুজ্জামান মিরন, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান,৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদত হোসেন প্রমুখ ।

২৯ অক্টোবর শনিবার রাত ৮ টার দিকে মাদকসেবনে বাঁধা দেওয়ায় সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী দলের হামলায় নিহত হন অগ্নিবীণা আইডিয়াল কলেজের দপ্তরী সুলতান হোসেন স্বপন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর