সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

বেনাপোলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘কঠিন চীবর’ দান উৎসব অনুষ্ঠিত

মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১:১৩ অপরাহ্ণ

বন্দর নগরী বেনাপোলে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র অনুষ্ঠান শুভ ‘কঠিন চীবর’ দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।  
 
সোমবার (৩১ অক্টোবর) বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনাপোল স্বপন বড়ুয়া চৌধুরী বৌদ্ধ বিহারে এই  দানোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
বৌদ্ধ বিহারে ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘ দান, অষ্ট পরিস্কার, বুদ্ধ মূর্তি, কল্পতরু, হাজার প্রদীপসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী দান করে। এটি বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র অনুষ্ঠান। ভিক্ষুদের পরিধেয় চীবরের (কাপড়) অভাব মোচন এবং বৌদ্ধ নরনারীদের মধ্যে দানের চেতনা বাড়ানোর জন্য ভগবান বুদ্ধ কঠিন চীবর দান প্রবর্তন করেন। এ দানের প্রভাবে ধন সম্পদ লাভ করা যায় বলে বিশ্বাস করেন তারা।
 
চট্রগ্রামের পাহাড়তলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘরাজ মহানন্দ এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়াসহ বৌদ্ধ বিহারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। 
 
বেনাপোল বৌদ্ধ বিহারের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন স্বপন বড়ুয়া চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর