সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

আটোয়ারীতে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৬:১৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা হয়। পরে উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বদিউজ্জামান মানিকের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.জেড.এম বজলুর রহমান জাহেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুগ্ন আহবায়ক মোঃ আব্দুস সামাদ আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদস্য মোঃ শাহাজাহাান, সদস্য মোঃ আব্দুল্যাহেল বাকী, সদস্য মোঃ মতিয়র রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মজনুল ইসলাম নয়ন, জরিফ হোসেন চৌধুরী মনি, সদস্য মোঃ আক্তারুজ্জামান আতা, মোঃ আজহারুল ইসলাম, মোঃ সায়মন আক্তার সুমন, ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল প্রমুখ। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর