রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

আটোয়ারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ২:৫৯ অপরাহ্ণ

“ হাতের পরিচ্ছন্নতায়, এসো সবাই এক হই” এবং “ বর্জ্যরে পরিশোধনে নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার ( ২৪ অক্টোবর) সকালে হাত ধোয়া ও স্যানিটেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সঠিকভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ রায়, উপজেলা পাট উন্নয়ন কর্মর্কর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোঃ রুবেল প্রমুখ। এছাড়া এময় উপস্থিত ছিলেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে উপস্থিত শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর