রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে এক পুলিশ কর্মকর্তা ভাসছেন প্রশংসায় 

কিবরিয়া আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৭:১২ অপরাহ্ণ

সাধারণ মানুষের ভালোবাসা এবং প্রশংসায় ভাসছেন এক পুলিশ কর্মকর্তা।
ভুক্তভোগী যখন তার মোবাইল ফোন হারানোর পর জিডি করে তখন এই মোবাইল ফোন উদ্ধারে সর্বাত্নক চেষ্টা করে উদ্ধার করে পৌছে দিচ্ছেন ভুক্তভুগী’র হাতে।
তিনি হলেন সাধারণ মানুষের পরিচিত মুখ বাংলাদেশ পুলিশের সদস্য ও  মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ’র এ.এস.আই মোশাহিদ কামাল।
মোশাহিদ কামাল যাকে মোবাইল কামাল বলেও অনেকের কাছে পরিচিতি লাভ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবাইল উদ্ধার নিয়ে মানুষের প্রশংসায় ভাসতে দেখা যায় এই এ.এস.আই কে।
ভুক্তভোগীদের মধ্যে সবাই শ্রমিক,ড্রাইভার,ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ।
সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকা’র এক সাক্ষাৎকারে তিনি বলেন- এ পর্যন্ত ২ শতাধিক মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং ভুক্তভোগী যারা জিডি করেন তারা শুধুমাত্র অত্র অঞ্চলের নয় বরং তারা দেশের বিভিন্ন থানা থেকে আসে তাদের মোবাইল উদ্ধার করতে। ভুক্তভোগীদের প্রশংসা সম্পর্কে কথা বললে তিনি বলেন আমি আমার পেশা নিয়ে অনেক গর্ববোধ করি আর সবার ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই।
ভুক্তভোগীদের সাথে কথা বললে জানা যায়- আমরা কোনো সময় ভাবিনি যে আমাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন আবার কখনো আমরা ব্যবহার করতে পারবো বলে। সত্যিই অনেক প্রশংসার কাজ করছেন শেরপুর ফাঁড়ি পুলিশের এ এস আই মোশাহিদ কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর