রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

এশিয়ার সেরা ১০০ প্রতিভাবান  তরুণের তালিকায় এসকেটেকের মোক্তার

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১:৫৯ অপরাহ্ণ

এশিয়ার প্রায় এক হাজারেরও বেশি তরুণদের মধ্য থেকে শীর্ষ ১০০ তরুণদের বাছাই করা হয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছেন শেখ কামাল টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের ফেব্রিক ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২০১৭-১৮ সঙ্গে সেশনেী মোঃ মোক্তার হোসেন। সমাজে অসামান্য অবদান এবং অনুপ্রেরণামূলক জীবনগল্পের কারণে তাকে নির্বাচিত করা হয়েছে। তাকে মনস্টা অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হবে।
জানা যায়, দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ডস মালয়েশিয়ার একটি প্রতিভা বৃদ্ধি এবং প্রবৃত্তি প্ল্যাটফর্ম। যেসব তরুণ নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য, সমাজের জন্য ও তরুণদের নিয়ে কাজ করছে তাদের সম্মানসূচক ‘মনস্টা’ অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। এটি মূলত এশিয়ান তরুণদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতার প্রতিভা বিকাশ এবং আবিষ্কার করে।
দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ডস এর উদ্দেশ্য হলো প্রতিভাবান ১৮-৩০ বছর বয়সের তরুণদের স্বীকৃতি প্রদান করা যাদের প্রতিভা, গল্প ও কাজ সমাজের অন্যান্য মানুষদের সামাজিক কাজের প্রতি অনুপ্রাণিত এবং প্রভাবিত করে।
মোঃ মোক্তার হোসেন গত কয়েক বছর ধরে তরুণদের নিয়ে ও সমাজের জন্য কাজ করে যাচ্ছেন।শুধুমাত্র দেশে নয় বিদেশীয় সকল তরুণদের নিয়ে কনফারেন্স, ইভেন্টের সাথে সরাসরি কাজ করেন তিনি।
মোক্তার হোসেন বলেন, দীর্ঘ তিন বছর ধরে সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত আছি। এই সম্মাননা আমাকে আমার কাজের গতি আরো বৃদ্ধি করবে। সংশিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
‘মনস্টা’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশর আরো ৯ তরুণ। তারা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজু আহমেদ, সাদী মোহাম্মাদ তামিম (প্রতিষ্ঠান সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন), ইসরাত শারমীন কেয়া (প্রতিষ্ঠাতা ও সভাপতি, বৃদ্ধি ফাউন্ডেশন), আহসানুল মাহবুব লাব্বী (প্রতিষ্ঠাতা, নিউজপেপার অলিম্পিয়াড), মোহাইমেনুল সোলাইমান নিকোলাস (কনটেন্ট টিম লিড, রিভার্স স্কুল), মুরশিদুল আলম (টিম ব্যর্থ), সাজিদ উর রশিদ (কনটেন্ট রাইটার, রিভার্স স্কুল), তালহা জুবায়ের (ফাউন্ডার অফ ব্যাক্টো ক্রপ) এবং তাহমিনা আক্তার সুপ্তি (ফাউন্ডার অফ লাইট ফর লাইফ অ্যান্ড প্রজেক্ট ফরচুন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর